গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল সেকশনে এ আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন লাগার কারণ ও এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমকে/বিএম২৪








