সেনবাগে ‘আশা সিমেন্ট স্বপ্ন কারিগর’-এর উদ্যোগে জমকালো অনুষ্ঠান
সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ‘আশা সিমেন্ট স্বপ্ন কারিগর’-এর উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সেনবাগের আয়োজন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স হোমায়রা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার জহিরুল হক সোহাগ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশা সিমেন্টের নোয়াখালী রিজিওনাল হেড মো. মুহাইমিনুল হক।
অনুষ্ঠানে আশা সিমেন্টের বিভিন্ন কার্যক্রম, পণ্যের গুণগত মান এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা আশা সিমেন্টের কার্যক্রম ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এমকে/বিএম২৪









