খুলনায় অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ অভিযানে সহযোগিতা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগের মাধ্যমে নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এমকে/বিএম২৪









