সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযান, ১০ কেজি গাঁজাসহ হবিগঞ্জের সুমন আটক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযান, ১০ কেজি গাঁজাসহ হবিগঞ্জের সুমন আটক

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মদনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালানো হয়। পরে বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপতার হাওর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।


এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান।


গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের চোরাচালান ও বেচাকেনা রোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।


এমকে/বিএম২৪