সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি মিল্টন
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া ঐতিহাসিক খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২-১ গোলে আল আমিন ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। তিনি আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম (সাগর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ এবং অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ মো. ফজলুর রহমান।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আবুল বাসার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চারের জিএম জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ তমেজ উদ্দিন ও মঞ্জুরুল কাদের মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান এবং মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান মজনু, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আইয়ুব বিন ছোটন, আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু, সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও শ্রমিক দল নেতা বাবলু মন্ডলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয় হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলকে ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু পুরস্কার হিসেবে দেওয়া হয়। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জিম।
এমকে/বিএম২৪








