শারদীয় দুর্গাপূজায় কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বাবলু
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খালেকুজ্জামান বাবলু আরও বলেন, আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
এমকে/বিএম২৪








