৩৩.৪ ওভারেই অলআউট, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২৭২ রান। হাতে ছিল পুরো ৫০ ওভার। ওভারপ্রতি ছয়ের কম রান প্রয়োজন হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।
একপর্যায়ে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ রান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ব্যাটিং ধসের কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়। দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
একসময় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের কৃতিত্ব ছিল বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে সেই চিত্র। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের এমন পরাজয় ব্যাটিং দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
এমকে/বিএম২৪








