শাজাহানপুরে যুবলীগ নেতা বাবু গ্রেপ্তার
সংগৃহীত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মাকসুদুর রহমান বাবু নামে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টেঙ্গামাগুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার মাকসুদুর রহমান বাবু শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এমকে/বিএম২৪









