শরীয়তপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি সাঈদ আহমেদ
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইলোরা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বক্ষেত্রে সুশাসন বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সুন্দর ও শান্তিপূর্ণ শরীয়তপুর গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ ইলোরা ইয়াসমিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। একই সঙ্গে ইভটিজিং প্রতিরোধ, সড়ক পরিবহনে শৃঙ্খলা, বাল্যবিয়ে বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে সমন্বিতভাবে অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।









