শরীয়তপুরে রেলিংবিহীন সেতু থেকে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম
শরীয়তপুরে রেলিংবিহীন সেতু থেকে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা , শরীয়তপুর জেলা প্রতিনিধি 


শরীয়তপুরের সিড্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রেলিংবিহীন একটি সেতু থেকে পানিতে পড়ে মালিহা নামে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাড়ী বাড়ির রেলিংবিহীন সেতুর ওপর থেকে পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


নিহত মালিহা সিড্যা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরইসলাম হাওলাদারের নাতনি এবং কাইচকুড়ী এলাকার কোরবান হাওলাদারের ছেলের ঘরের নাতনি বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, সেতুটিতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় রেলিং না থাকায় ছোট শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটিতে নিরাপত্তাবেষ্টনী বা রেলিং স্থাপন করা প্রয়োজন।


মালিহার মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।