প্রকাশ্যে এলো ইয়াশ রোহান-তটিনীর ‘কাবিননামা’

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
প্রকাশ্যে এলো ইয়াশ রোহান-তটিনীর ‘কাবিননামা’

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


বাংলা নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও জুটি বেঁধেছেন। তাদের নতুন নাটক ‘কাবিননামা’ প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


ইয়াশ রোহান ও তটিনী একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। পর্দার রসায়নের কারণে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁরা বরাবরই এসব গুঞ্জন এড়িয়ে নিজেদের সম্পর্ককে পেশাদার ও বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।


মাঝে বেশ কিছুদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি এই জুটিকে। ফলে তাঁদের ভক্তদের মধ্যেও ছিল অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অনলাইনে এসেছে ‘কাবিননামা’।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। নিজের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।


‘কাবিননামা’য় ইয়াশ রোহান ও তটিনীর সঙ্গে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।


প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ২৫ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি এর কমেন্ট বক্সেও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।


দর্শকদের বেশির ভাগ মন্তব্যেই ইয়াশ-তটিনী জুটির অভিনয় ও রসায়নের প্রশংসা দেখা গেছে। দীর্ঘ বিরতির পর এই জুটিকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরাও।