লনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতর

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
লনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতর

সংগৃহীত

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত উদ্যোগ ও তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে খুলনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখা।


শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্যসচিব রবিউল ইসলাম রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


কর্মসূচিতে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ এবং তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।


এমকে/বিএম২৪