রামিসাসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সেবা সংগঠনের মানববন্ধন
এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে শিশু রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বাদে জুমা উপজেলার চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন " সেবা সামাজিক সংগঠন" এর আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সেবা সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক : মসুলেহ উদ্দীন মুন্না, মো: শওকত উদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ, উপদেষ্টা আমিন উল্লাহ। সদস্য যথাক্রমে ইমন, সাকিব, জুবায়ের, এসপি সাকিব, সাজ্জাদ, রিপন, জয়নাল, ইমরান, ইহসান, বেলাল, ইয়াছিনসহ এলাকার সর্বস্থরের জন সাধারণ।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি চট্টগ্রাম ও আখাউড়াতেও শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। দেশের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা যারা সন্তানের অভিভাবক রয়েছি তারা এই ঘটনার পুনরাবৃত্তি দেখে আমাদের সন্তানদের ও শিক্ষার্থীদের নিয়েও ভীষণ অনিরাপদ বোধ করছি। একইসঙ্গে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি
বাসার খাটের নিচ থেকে,আট বছর
বয়সী রামিসা আকতারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই পৈশাচিক ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ প্রথমে প্রধান অভিযুক্ত
সোহল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে।পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকেও গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।