বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, আহত ৬

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৭:২১ এএম
বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, আহত ৬

জুয়েল রানা,  নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে এক বর্গাচাষীর বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভবতী নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক ইউপি সদস্য ছায়েদুল হকের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দল হামলা চালিয়ে তিনটি ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। হামলায় একটি ঘর সম্পূর্ণ ও আরেকটি আংশিক পুড়ে যায়। এছাড়া গরু, সয়াবিন ও অন্যান্য মালামাল লুটের অভিযোগও করা হয়েছে।

গুরুতর আহত চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযুক্ত ছায়েদুল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষই হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।