রাজাশনে ফুটবল লড়াইয়ের ফাইনালে বাজিমাত ইয়াংস্টারস একাদশের
সংগৃহীত
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের পশ্চিম রাজাশনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জলপাই বাগান ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬’-এর তৃতীয় আসরের গ্র্যান্ড ফাইনাল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় পশ্চিম রাজাশনের কিশুক মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে পাকশী রাজা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াংস্টারস একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়াংস্টারস একাদশ। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের তৃতীয় আসরের শিরোপা নিজেদের করে নেয় দলটি। অন্যদিকে রানার্সআপ হয় পাকশী রাজা একাদশ।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওহাব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পায়নার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন আশিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. সেলিম মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন, সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাভার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাহিদুল ইসলাম (শাহীন), সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হাফেজ দেলোয়ার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসা. কল্পনা আক্তার, শিক্ষা ও ক্রীড়ানুরাগী হাজী খালেক মন্ডল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো. রফিক মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ আলোকিত যুব সমাজের সভাপতি মেহফুজর রহমান রাসেল, সাভার পৌর যুবদল নেতা মো. সোহেল মিয়া, পার্ক ভিউ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান মো. আশরাফ আলী, সাভার মাইলস্টোন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান মো. জাকারিয়া ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনজু পালোয়ান, সাভার পৌর যুবদল নেতা মো. তানভীর বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো. মাসুম পালোয়ান এবং দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের সভাপতি মো. রুবেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
টুর্নামেন্টটির সৌজন্যে ছিল তাসলিমা ভিভো জোন, ২৪ নম্বর দোকান, সাভার নিউ মার্কেট, সাভার, ঢাকা।
এমকে/বিএম২৪









