রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৮১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৮১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো


রংপুর রেঞ্জের আট জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি, চোর ও চোর চক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন।


বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক তত্ত্বাবধানে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সদস্যরা এসব বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে ১৭৫ পিস ইয়াবা, ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


রংপুর রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এমকে/বিএম২৪