মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন এম এ হান্নান
সূত্রঃ ফাইল ছবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
স্থানীয়রা জানান, নাসিরনগরের বিস্তীর্ণ এলাকায় রয়েছে নদী, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ মৎস্য আহরণ ও চাষাবাদ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত। ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা।
তাদের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এম এ হান্নান মৎস্যজীবী, কৃষক ও খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় সংসদীয় কমিটিতে তুলে ধরবেন। পাশাপাশি দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
এম এ হান্নানকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাসিরনগর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়রা।
নতুন দায়িত্বে এম এ হান্নানের সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








