মনোহরদীতে কৃষকদের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এ্যাব

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম
মনোহরদীতে কৃষকদের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এ্যাব

ফাইল ছবি

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নরসিংদীর মনোহরদী উপজেলায় কৃষকদের মধ্যে উন্নত জাতের গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।


শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান (বাচ্চু)।


আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে উন্নত জাতের গম ও ভুট্টার বীজ বিতরণের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের সহায়তা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।


এ বিষয়ে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য (দপ্তরের দায়িত্বে) কৃষিবিদ ড. মোহাম্মদ জামশেদ আলম গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ ও ছবি প্রকাশের জন্য সহযোগিতা কামনা করেছেন।


এমকে/বিএম২৪