মইজদিপুরে মসজিদ ভবনের নির্মাণকাজের উদ্বোধন, মাদক-সন্ত্রাস দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সূত্রঃ সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর হাজী ছেলামত উল্যা ব্যাপারী বাড়ির জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে গ্রাম থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবিএম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টেডিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী আবু শাকের, মইজদিপুর গ্রামের কৃতী সন্তান ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও মইজদিপুর গ্রামের কৃতী সন্তান নজরুল ইসলাম লিটন, জহিরুল ইসলাম, তসলিম, সিরাজুল ইসলাম, দাউদ, ইয়াছিন, আলমগীর, জাহাঙ্গীর, কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে প্রীতিভোজ শেষে বিকেলে মইজদিপুর হাজী ছেলামত উল্যার বাড়ির আঙিনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মইজদিপুর বশিরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি ও দক্ষিণ আফ্রিকাপ্রবাসী আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা স্টেডিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি, মইজদিপুর গ্রামের কৃতী সন্তান ও সমাজসেবক এবিএম ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরমানে আস সালাম।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন, ফিরোজ খান, সাইফুল ইসলাম, মাওলানা শহীদ উল্যাহ, মাওলানা হোসাইন, আলী আকবর মেম্বার, টিপু ইসলাম, আনোয়ার হোসেন, আবদুল কাদের ও ফরহাদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে মইজদিপুর ও আহম্মদপুর গ্রামের প্রায় তিন শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
বক্তারা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এমকে/বিএম২৪









