বৈদেশিক ক্লায়েন্টের কাজ করে ঘুরে দাঁড়িয়েছেন সুমন কান্তি দাশ

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
বৈদেশিক ক্লায়েন্টের কাজ করে ঘুরে দাঁড়িয়েছেন সুমন কান্তি দাশ

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

ফ্রিল্যান্সার এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। কিন্তু শুরুটা কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সার হতে কী জানতে হবে—এ নিয়ে দ্বিধা অনেকের।

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বসে সরকারী প্রশিক্ষন নিয়ে সুমন কান্তি দাশ এখন বিদেশী ক্লায়ন্টের সাথে কাজ করে ডলার আয় করছেন এবং হয়েছেন প্রশিক্ষকও ।

সরকারী প্রশিক্ষন নিয়ে সুমন কান্তি দাশ সফল ফ্রিল্যান্সার এবং প্রশিক্ষক হয়েছেন ।

সরকারী প্রশিক্ষন করার আগে সুমন দাশ কম্পিউটার অপারেটর আর ফটোকপি এর দোকান এ কাজ করতো। সুমন দাশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন

তখন সারাদিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করার পর প্রতি মাসে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারতো, অনেক কষ্টে সুমন দাশ এর দিন অতিবাহিত হচ্ছিলো।

কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার কারণে ফ্রিল্যান্সিং এর বিষয়ে অনেক শুনতো সুমন কিন্তু কোনোদিন ভালো কোনো সুযোগ এর কথা জানতে পারেনি। সুমনের অনেক ইচ্ছা ছিল কিন্তু তিনি জানতেন না কি করে সঠিক ভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় । অনেক কিছু করার ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিলো, জীবনে ভালো কিছু করার জেদ ছিলো কিন্তু সঠিক কোনো উপায় খুঁজে পাচ্ছিলো না সুমন ।

 সুমনের বন্ধু একদিন থাকে সরকারী প্রশিক্ষন এর বিষয়টি জানালো। তখন তিনি জানতে পারলেন সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স দিচ্ছেন।

এরপর সুমন কান্তি দে সরকারী প্রশিক্ষন ডিজিটাল মার্কেটিং এ আবেদন করেন। পরীক্ষা দেয়ার পর তিনি নির্বাচিত হন। তখন সুমন দাশ ডিজিটাল মার্কেটিং কোর্স করা শুরু করেন।

সুমন দাশ কোর্স শুরু করার 3 মাসের মধ্যে অনলাইন মার্কেটপ্লেস Upwork থেকে কাজ পেয়ে ইনকাম করা শুরু করেন। এখন তিনি আপওয়ার্ক, লিঙ্কডইন এবং ডাইরেক্ট ক্লায়েন্টদের সাথে কাজ করছেন।

এখন ও সুমনের ২০ টি কাজ চলমান রয়েছে। ওই কাজ গুলো অনেক দিন চলতে থাকবে। তিনি এখন পর্যন্ত ২০০ টির বেশি প্রজেক্টে কাজ করছেন। সুমন এখন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া , যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কাজ করছেন । এখন তিনি প্রতি মাসে এ ১০ থেকে ১৫ টি নতুন কাজ পাচ্ছেন।

এখন সুমনের একটি অনলাইন কোম্পানি আছে । তিনি নিজে কাজ করার পাশাপাশি তার ব্যাচ, আর নতুন ফ্রিল্যান্সারদের কাজ করতে দেন এবং নতুনদের ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিয়ে থাকেন। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজগুলো তিনি বিনামূল্যে করছেন।

এখন সুমন দাশের ভবিষ্যৎ পরিকল্পনা হলো শিক্ষিত বেকার তরুণ তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা। তিনি একজন দক্ষ উদ্যোক্তা হয়ে দেশের সেবায় কাজ করতে চান সেজন্য সরকারের মাধ্যমে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ কামনা করেছেন । সরকারী প্রশিক্ষন করে এখন নিয়ে তিনি স্বাবলম্বী। এখন তানা আর্থিকভাবে সচ্ছল।

ইচ্ছে, চেষ্টা, ধৈর্য্য আর সরকারী প্রশিক্ষন এর মত সঠিক দিক নির্দেশনা থাকলে যে কেউ ফ্রিল্যান্সিং করে সফল হতে পারে। সরকারী প্রশিক্ষন কোর্স করে অনেকে সফল হয়েছে। এই প্রকল্পটির কারণে সমাজের শিক্ষিত বেকার তরুণ তরুণীরা তাদের স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে। সরকারী প্রশিক্ষণ প্রকল্পটি আত্ম-কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে যুগান্তকারী অবদান রেখেছেন। সরকারী প্রশিক্ষন করে অনেকে এখন স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হয়েছেন।  

সরকারী প্রশিক্ষন গুলো যেন চলমান রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন সুমন । এই কোর্সগুলোর সাথে সাথে আরো আপডেট নতুন কোর্স যেমন Artificial intelligence, Cyber security কোর্স প্রদান করার জন্য অনুরোধ জানান। এবং সুমন কান্তি দাশ যেন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন দেশবাসীর আর্শীবাদ চেয়েছেন।

( বেসিস এর পক্ষ থেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা পান, এলইডিপি এর পক্ষ থেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পান,আইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সফল ফ্রিল্যান্সার ও সফল আইটি প্রশিক্ষক হিসেবে সম্মাননা পান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পক্ষ থেকে সফল ফ্রিল্যান্সার ও সফল আইটি প্রশিক্ষক হিসেবে সম্মাননা পান,অনেক বিনামূল্যের সরকারি আইটি কোর্স এবং বিনামূল্যের আইটি প্রকল্পে প্রশিক্ষক হিসাবে কাজ করেন সুমন কান্তি দাশ।৷)