বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে আজহারির উদ্বেগ

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম
বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে আজহারির উদ্বেগ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।


মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে। একই ধরনের অভিযোগ পরিচিত অনেকের কাছ থেকেও শুনেছেন বলে উল্লেখ করেন তিনি।


পোস্টে আজহারি লেখেন, হঠাৎ করেই তার বাসার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। পরিচিত অনেক মানুষেরও একই অভিজ্ঞতা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে বিল নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনা এবং বিষয়টির দ্রুত তদন্তের দাবিও জানান অনেকে।



এমকে/বিএম২৪