প্রেমিকের বাড়িতে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন স্বামীর

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম
প্রেমিকের বাড়িতে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন স্বামীর

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউরা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর সংসারে ভাঙন দেখা দিয়েছে। বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিন সন্তানের জননী মাহমুদা আক্তার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তার স্বামী সোহেল মিয়া।


শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলাউরা গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে মাহমুদা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তার স্বামী জানতে পারলে সংসারে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে স্বামী ও সন্তানদের রেখে মাহমুদা ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তিনি ফয়েজকে বিয়ের দাবি জানান।


পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে শনিবার স্ত্রীকে নিয়ে ক্ষুব্ধ সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।



এমকে/বিএম২৪