পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

প্রতীকী ছবি

মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি


হিমালয়কন্যা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার প্রবণতা বাড়ার পাশাপাশি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাত ও ভোরে কুয়াশার প্রবণতা বাড়ছে। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের অনুভূতি বেশি হচ্ছে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে এলাকায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।