ঢাকা-১৭: জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেন ডা. এসএম খালিদুজ্জামান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
ঢাকা-১৭: জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেন ডা. এসএম খালিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটার হিসেবে অংশগ্রহণের পর বলেছেন, জনগণের রায়ই আমরা মেনে নেব। তিনি বেলা সাড়ে ১০টায় রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর ডা. খালিদুজ্জামান বলেন, “জনগণই একটি দেশের সর্বোচ্চ শক্তি। নির্বাচন হলো তাদের সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচনে শুধু সরকার পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের একটি মাধ্যমও।” তিনি জানান, তিনি আজ কয়েকটি কেন্দ্র ঘুরেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, অক্লান্ত পরিশ্রম করছেন। “সবাই রাতভর জেগে আছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা চাই, এমন পরিবেশ থাকুক।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ একটি ঈদ উৎসবের মতো দিনটি পালন করছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসছেন। আমরা এটি ধরে রাখতে চাই। নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু জনগণের রায়কে আমরা মেনে নিতে চাই। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আশা করি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।”



বা/মে২৪/ম