চুয়াডাঙ্গায় সার সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
চুয়াডাঙ্গায় সার সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

ছবি: বিডি মেইল

চুয়াডাঙ্গা প্রতিনিধি


সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল।


সফরের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও ডাউকি এলাকার সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করেন।


গত শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফর রোববার (২৫ অক্টোবর) শেষ হয়। সফরকালে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের মাধ্যমে সারের মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করেন যুগ্ম সচিব। পাশাপাশি কৃষক, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


রোববার আলমডাঙ্গায় পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার বিক্রির দোকান ও গুদামের মালিকেরা।


সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ সফর পরিচালিত হয়।