চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার ম/রদেহ
ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছে। মঙ্গলবার ভোর ৪টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা-পুলিশ কাউসার আহমেদ নামে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে।
নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।
পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মাসুদুর রহমান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।









