এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং ও মারধর: কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
আতিকুজ্জামান, (শার্শা)যশোর প্রতিনিধি:
-যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীকে ইভটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র-ছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্যক্ত করতে শুরু করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন








