খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই সরঞ্জাম
সংগৃহীত
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এমকে/বিএম২৪









