আমতলীতে আলোচিত চম্পা বেগম গ্রেপ্তার, মাদক মামলা ৭টি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
আমতলীতে আলোচিত চম্পা বেগম গ্রেপ্তার, মাদক মামলা ৭টি

সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলী উপজেলার আলোচিত চম্পা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, চম্পা বেগমের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।


চম্পা বেগম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের মৃত আব্দুল হক বিশ্বাসের মেয়ে।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, চম্পা বেগমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪