কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক প্রকাশ
সংগৃহীত
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ হিরণ মিয়া সরকার।
শোকবার্তায় ইউট্যাব কুবি শাখার নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতার মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদা লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এমকে/বিএম২৪









