কুতুবদিয়ায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা ও সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
সংগৃহীত
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সৃজন ফাউন্ডেশন আয়োজিত ‘সৃজন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড-২০২৬’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) কুতুবদিয়া মডেল হাই স্কুলের কলেজ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সৃজন মেধা বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সায়েন্স অলিম্পিয়াড।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন সৃজন ফাউন্ডেশনের উপদেষ্টা তৌহিদুল ইসলাম, কর্মকর্তা (ভ্যাট এক্সাইজ) জামশেদ হিরু, শহিদুল ইসলাম মানিক, মোহাম্মদ মেহেরুজ্জামান, হাসান শরীফ ও মোস্তফা শিবলীসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করে সৃজন ফাউন্ডেশন।
আয়োজকদের মতে, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ কুতুবদিয়ার শিক্ষার মানোন্নয়ন এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪








