কালিয়াকৈরে ১২২ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা
সূত্রঃ বিডি মেইল
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দুস্থ ও অসহায় ১২২ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১২ লাখ ২০ হাজার টাকার চেক ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান বিতরণ করা হয়। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, গাজীপুর জেলা জার্সাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও আব্দুল মালেকসহ উপকারভোগীরা।
অনুষ্ঠানে ১২২ জন সুবিধাভোগীর হাতে ১০ হাজার টাকা করে মোট ১২ লাখ ২০ হাজার টাকার চেক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।









