তথ্যনির্ভর সাংবাদিকতার স্বীকৃতি: সেরা হতে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা
সূত্রঃ বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশ মেইল ২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ষসেরা রিপোর্টারদের পুরস্কার ঘোষণা করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই, রিপোর্টারদের কর্মতৎপরতা, সংবাদ পরিবেশনের মান, তথ্যের নির্ভরযোগ্যতা এবং সাংবাদিকতায় অবদানের মূল্যায়নের পর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করেছে বাংলাদেশ মেইল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত পুরস্কারের প্রতিটি ক্যাটাগরিতেই ছিল তীব্র প্রতিযোগিতা। একাধিক দক্ষ ও সক্রিয় রিপোর্টারের মধ্য থেকে সেরাকে বেছে নিতে কর্তৃপক্ষকে বেশ কিছু জটিল সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। আর এই প্রতিদ্বন্দ্বিতাই প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক অর্জন বলে মনে করছে বাংলাদেশ মেইল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের মতে, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের রিপোর্টারদের মধ্যে সেরা হওয়ার জন্য এমন তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠানের সাংবাদিকতার মান, কর্মীদের আন্তরিকতা এবং পেশাগত দক্ষতারই প্রতিফলন। প্রতিযোগিতা যত বাড়বে, পাঠকদের জন্য তথ্যসমৃদ্ধ ও মানসম্মত সংবাদ পরিবেশনের সুযোগও তত বেশি তৈরি হবে।
বর্ষসেরা রিপোর্টার যারা
বাংলাদেশ মেইল ২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ষসেরা রিপোর্টার হিসেবে তিনজনকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দেওয়া হয়েছে।
প্রথম স্থান: বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান
দ্বিতীয় স্থান: সোহরাব হোসেন সিঙগাইর প্রতিনিধি, মানিকগঞ্জ।
তৃতীয় স্থান: শাকিল হোসাইন কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর।
সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার (বিশেষ) নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার।
সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য উপস্থাপন ও সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ক্যাটাগরিতে যৌথভাবে নির্বাচিত হয়েছেন—
হৃদয় হাসান — বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রেদওয়ান সাগর — জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশ মেইল ২৪ কর্তৃপক্ষ মনে করছে, এই সম্মাননা শুধু বিজয়ীদের ব্যক্তিগত অর্জন নয়; বরং প্রতিষ্ঠানের প্রতিটি রিপোর্টারের কাজের প্রতি স্বীকৃতি ও উৎসাহের প্রতীক। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই, সংবাদ তৈরি ও পাঠকের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রিপোর্টারদের ভূমিকা গণমাধ্যমের মূল শক্তি।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মেইল ২৪ ভবিষ্যতে আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে রিপোর্টারদের পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এমন স্বীকৃতি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বর্ষসেরা নির্বাচিত সকল রিপোর্টারকে বাংলাদেশ মেইল ২৪ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন
ও এম এ রাশেদ তালুকদার
সম্পাদক
বাংলাদেশ মেইল ২৪.নিউজ








