কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা; রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটি কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা আনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের করে কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী এবং সনাতনি সমাজের শত শত ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহাশোভাযাত্রায় অংশ নেন।
এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে মহাশোভা যাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নেলী রুদ্র। পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এসময় তিনি বলেন , বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এখানে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই৷ এই পাহাড়ে দীর্ঘ দিন ধরে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাস করে আসছেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহবায়ক জগদীশ চন্দ্র দাশ।
আলোচনা সভায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহবায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যক্ররি সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলার পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে সহ সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









