৫ বছরের মধ্যে এবার এসএসসিতে পাসের হার সর্বনিম্ন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
৫ বছরের মধ্যে এবার এসএসসিতে পাসের হার সর্বনিম্ন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত পাঁচ বছরের মধ্যে এবার সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।


সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৮০ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হলেও ২০২৫ সালে তা নেমে আসে ৬৮ দশমিক ৪৫ শতাংশে। চলতি বছর আরও কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।


শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও গত পাঁচ বছরের মধ্যে এবার সর্বনিম্ন রেকর্ড হয়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।




এমকে/বিএম২৪