মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।


তিনি জানান, বাবার জানাজা আগামীকাল বাদ জোহর ঢাকার শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


এমকে/বিএম২৪