ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নতুন বিতর্ক শুরু

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:১৫ পিএম
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নতুন বিতর্ক শুরু

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলার ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নতুন বিতর্ক শুরু এবং বিতর্কে ঘিরে সবচেয়ে আলোচনার ফরহাদ হোসেন জিকু। বান্দরবান জেলা ছাত্রদলের দীর্ঘ নয় বছর পর নতুন কমিটি প্রকাশিত হয়েছে।বান্দরবান জেলাতে ১০ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফরহাদ হোসেন জিকু ও সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অংস্লাহা মারমা,যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ত্রিপুরা,রিদওয়ানুল হক, আবুল কালাম আজাদ,কাউসার ইসলাম,মিঠুন কান্তি দাস,মোঃ রবিউল হোসেন ইরান ও মোহাম্মদ শেফায়েত হোসেন তারেক। কিন্তু ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বির্তক সৃষ্টি।বিতর্ক শুরু টা ফরহাদ হোসেন জিকু কে নিয়ে। 

বর্তমান জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু বয়স প্রায়ই ৪০ বছর ও তিনি বিবাহিত। তার বিবাহিত জীবনে ২ সন্তান রয়েছে। এটা নিয়ে বান্দরবানের ত্যাগী ছাত্রনেতাদের ক্ষোভ প্রকাশ। তাদের প্রশ্ন হচ্ছে ❝বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক একাধিক নেতা জানিয়েছেন ফরহাদ হোসেন জিকু বিগত সময়ে ২০১৬-২০২৩ সাল পর্যন্ত কখনো ছাত্র দলের কোন সাংগঠনিক কাজের সাথে সম্পৃক্ত ছিল না, তারা আরো বলে যার কোন নীতিনৈতিকতা নাই যে অন্য লোকের বউ বিয়ে করতে পারে, সে কিভাবে জেলা ছাত্রদলের মতো একটি সংগঠনের আহ্বায়ক হতে পারে?দুই সন্তানের পিতা এমন ব্যক্তি কিভাবে ছাত্রদলের আহবায়ক হয় ❞তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এবং ফরহাদ হোসেন জিকু বান্দরবান জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতি ছেড়ে ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন। বান্দরবান জেলা ছাত্রদলের ত্যাগী নেতারা এই নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছে। 

ত্যাগী ছাত্র নেতারা সোশ্যাল মিডিয়া জানিয়েছে, দীর্ঘ নয় বছর পরে এমন কমিটি বান্দরবান জেলা ছাত্রদলের শাস্তি স্বরূপ হিসেবে দিয়েছে।নয় বছর পর এমন একটি কমিটি আমরা চোখে দেখবো সেই আশা আমরা কখনো করিনি,৪০ বছর বয়সের একজন ব্যক্তি ও ২ সন্তানের বাবা কিভাবে ছাত্রদলের আহবায়ক হয়? তিনি অতীতে সেচ্ছাসেবক দল বান্দরবান জেলার সদস্য ছিলেন সেচ্ছাসেবক দল থেকে কিভাবে ছাত্রদলের আহবায়ক হয়? আমরা এই কমিটিকে বাতিল করে কমিটি করার অনুরোধ জানিয়েছি।