১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১২:৪১ এএম
১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

ইব্রাহীম হোসেন সম্রাট,  রাজশাহ ব্যুরো:

রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মো. লিটনের (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. লিটন রোববার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আসর তেরোখাদিয়া উত্তরপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।