স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলাকে ঘিরে ফের জল্পনা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলাকে ঘিরে ফের জল্পনা

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক ও সাবেকদের সঙ্গে বর্তমান বন্ধুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। একই সঙ্গে জীবনের এই পর্যায়ে এসে স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নিজের অতীত সম্পর্কের প্রসঙ্গ তুলে সৃজিত জানান, সাবেক প্রেমিকাদের অনেকের সঙ্গেই বর্তমানে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতকে পেছনে ফেলে বর্তমানে কীভাবে সম্পর্কগুলোকে দেখেন, সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন এই নির্মাতা।

তবে আলোচনায় সরাসরি মিথিলার নাম না এলেও সৃজিতের ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জীবনের এই বয়সে এসে তিনি যে একজন স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন, তা তার কথায় স্পষ্ট হয়েছে।

সৃজিতের এমন মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে মিথিলা ও সৃজিতের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আগে থেকেই যে নানা জল্পনা রয়েছে, তার মধ্যে পরিচালকের এই স্বীকারোক্তি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

যদিও তাদের সম্পর্কের বিষয়ে সৃজিত সরাসরি কোনো মন্তব্য করেননি। ফলে তার বক্তব্যের ভিত্তিতে মিথিলার সঙ্গে সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। তবে সৃজিতের একাকীত্বের কথা প্রকাশ্যে বলার বিষয়টি অনুগামীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।


এমকে/বিএম২৪