নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি


নতুন দায়িত্ব হাতে পেলেন খাগড়াছড়ির আসনের  এমপি ওয়াদুদ ভূইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি অনুয়ায়ী গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠন পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটি প্রস্তাব উত্থাপন করেন।


এমকে/বিএম২৪