পোশাক বিতর্ক পেরিয়ে রাখিবন্ধনে কৃতি স্যানন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০১:৪৫ এএম
পোশাক বিতর্ক পেরিয়ে রাখিবন্ধনে কৃতি স্যানন

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের একটি রাখিবন্ধনের বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া পোশাক বিতর্কের মধ্যেই বোন নুপুর স্যাননের সঙ্গে উৎসবটি উদযাপন করেছেন তিনি।


সম্প্রতি একটি অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিতর্ক বাড়তে থাকলে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।


তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বোন নুপুরের সঙ্গে রাখিবন্ধন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কৃতি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, তথাকথিত ‘ফ্যাশন কমিটি’ যখন তাদের নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন তারা পরিবারের সঙ্গে নিজেদের প্রকৃত মুহূর্তগুলো উপভোগ করছেন।


কৃতির এই পোস্টকে অনেকেই সমালোচকদের প্রতি পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। বিতর্কে জড়িয়ে না পড়ে পরিবারের সঙ্গে উৎসবের আনন্দকেই গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।


মূলত রাখিবন্ধনের মতো পারিবারিক ও ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে আপত্তি তোলেন অনেকে। সমালোচনার মুখে ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং কারও অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাদের ছিল না। এরপর বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।


অন্যদিকে, পেশাগত বিতর্ককে পাশে রেখে কৃতি তাঁর বোনের সঙ্গে রাখিবন্ধনের আনন্দ ভাগ করে নিয়েছেন।