শার্শায় ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
শার্শা (যশোর) প্রতিনিধি:-
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৯ এপ্রিল) শার্শা উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজা খাতুন একই গ্রামের মৃত অসীম গাজীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির (ডিএনসির)একটি বিশেষ টিম টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফিরোজা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।









