ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক-বাজেট বিতর্কে রানার-আপ মাভাবিপ্রবি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক-বাজেট বিতর্কে রানার-আপ মাভাবিপ্রবি

সাব্বির,  মাভাবিপ্রবি প্রতিনিধি:

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।

শনিবার (১৬ মে) ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মাভাবিপ্রবির পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন শেখ মহসিন আহমেদ, জামিরুল আলম মিয়াজী, মার্জিয়া নূর অর্ণ, আবু হানজালা মেরিন এবং শিহাব উদ্দিন।

প্রতিযোগিতায় চমৎকার যুক্তি উপস্থাপন ও সমসাময়িক অর্থনৈতিক বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্যের মাধ্যমে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে দলটি।।।

আগামী শুক্রবার সকাল ১১টায় এটিএন বাংলা টেলিভিশনে প্রতিযোগিতাটির সম্প্রচার করা হবে।