সেনবাগে ৩৮৮টি পরিবারকে দেয়া হলো ফ্যামিলী কার্ড

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৪০ পিএম
সেনবাগে ৩৮৮টি পরিবারকে দেয়া হলো ফ্যামিলী কার্ড

মোঃ ফারুক হোসেন,   সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

আজ ১৬ই মে,২০২৬ ইং রোজ শনিবার,বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩৮৮ টি পরিবারের মাঝে "ফ্যামিলি কার্ড" বিতরন করেন।সেনবাগ মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নোয়াখালী -০২(সেনবাগ-আংশিক সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য- জয়নুল আবেদিন ফারুক। এতে আরো উপস্থিত ছিলেন --জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম,পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন,উপজেলা নির্বাহি অফিসার মুহসিয়া তাবাসসুমসহ উর্ধ্বতন কর্মকর্তা,বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ ও উপকারভোগী ব্যক্তিবর্গ এবং সংশিস্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।