৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আশিকুর খুন, আটক ১

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:৫৫ পিএম
৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আশিকুর খুন, আটক ১

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে মাত্র ৪৫০ টাকা পাওনার জেরে বন্ধু ফায়সালের ছুরিকাঘাতে বন্ধু আশিকুর খুন হয়েছে। সোমবার (২৫ মে) সকালে নগরীর দামকুড়া থানাধীন জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান (২৮), নগরীর দামকুড়া থানাধীন এলাকার আকরাম আলীর ছেলে।

অভিুক্ত ফায়সাল একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ফয়সাল পেশায় একজন অটোরিকশা চালক। স্থানীয়দের ভাষ্য, দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল এবং প্রায়ই তারা একসঙ্গে চলাফেরা করতেন।

সোমবার বিকালে দামকুড়া থানার এক প্রেস বিফিং এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত ২১ মে আশিকুর তার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন। সোমবার সকাল ১০টার দিকে সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১১টার দিকে আবারও তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়সাল ধারালো ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সামান্য অর্থের বিরোধে বন্ধুর হাতে বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু সমাজে সম্পর্কের অবক্ষয় ও সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।