ট্রাকের ধাক্কায় ৮ বছরের শিশু নিহত
মোঃ ফারুক হোসেন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসড়কে গরুর বাজার দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ৮ বছর বয়সী শিশু সাকিব
শনিবার (২৩ মে) বিকালে ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার পশ্চিমে তিনপুকুরিয়ায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় নিষ্পাপ এই শিশু।।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








