৩৬১২ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
পবিত্র ঈদ- উল আযহায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সারাদেশের মতো খাগড়াছড়িতে ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা দলনেত্রী আনসার কমান্ডার ও হিল ভিডিপিসহ ৯টি উপজেলায় মোট ৩৬১২ জন সদস্য ও সদস্যাদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবের হল রুমে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ আমমার হোসেন বিভিএম পরিচালক খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ৫বিএন, ।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল , খাগড়াছড়ি সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার , প্রশিক্ষক ফজলুল হক ও খাগড়াছড়ি উপজেলা প্রশিক্ষক মো: সাইফুল ইসলাম সহ অন্যান্যরা ।
খাগড়াছড়ি সদর উপজেলা ৪০৭ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং পুরো খাগড়াছড়ি জেলায় ৩৬১২ জন সদস্য ও সদস্যাদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।









