যোগ্যছলা ইউনিয়নে ৫ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্ধোধন, বিএনপি নির্বাচনে দেয়া ইশতেহার বাস্তবায়ন করছে: আব্দুল ওয়াদুদ ভুঁইয়া
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি (২৯৮) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, বিএনপি নির্বাচনে দেয়া ইশতেহার বাস্তবায়ন করছে
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যছলা ইউনিয়নে হালদা নদীর ৫ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্ধোধন করেন এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।
ইজিপি প্রকল্পের আওতায় ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা ব্যায়ে হালদা নদীর ৫ কিলোমিটার খাল খনন চলবে ৪৩ দিনব্যাপী। এ প্রকল্পে দৈনিক ৪৯৬ জন শ্রমিক কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘বিএনপি নির্বাচনের ৩১ দফা ইশতেহার দিয়েছিল, তারমধ্যে খাল খনন কর্মসূচিও ছিল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ খাল খনন শুরু করেছিলেন। খাল খননের ফলে বন্যা নিয়ন্ত্রণ হয়েছিল, বাংলার মানুষ সুফল ভোগ করেছে। দীর্ঘদিন ধরে খাল খনন বন্ধ ছিল, তবে জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের সরকার নতুন করে সারা দেশে উপজেলা পর্যায়ে খাল খনন শুরু করেছেন। খাল খনন দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নদীর তীরবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কৃষিতে পানি সেচ সুবিধা পাবে। বন্যা নিয়ন্ত্রণ ভূমিকা রাখবে। মাছের প্রজনন বৃদ্ধি পাবে।’
হালদা নদীটি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাসুকপাড়ার ঝিরি থেকে হালদা নদীর উৎপত্তি। এরপর নদীটি মানিকছড়ি হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা অতিক্রম করে কর্ণফুলী নদীতে গিয়ে মিলিত হয়েছে। প্রায় ৯৪ কিলোমিটার দীর্ঘ এই নদী দেশের মৎস্যসম্পদ, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন বাড়বে, পরিবেশ রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।









