নোয়াখালীতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১০:২১ পিএম
নোয়াখালীতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

মোঃ ফারুক হোসেন,  সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ‘ইয়াবা পাচার’দম্পতি গ্রেপ্তার>>

নোয়াখালীর সেনবাগে এক দম্পতিকে ৩৯০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা তিন বছরের সন্তানসহ ইয়াবা পাচার করতেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে সেনবাগের সেবারহাট বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

আটক দম্পতি হলেন- বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবি আক্তার (২৩)

উপ-পরিচালক সুব্রত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও র‌্যাবের ফেনী টিমের সমন্বয়ে একটি দল ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগের সেবারহাট পূর্ব বাজারে অভিযান চালায়।

এ সময় আব্দুল হামিদ ও তার স্ত্রীকে আটকের পর তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে তিন হাজার ৯০০ ইয়াবা, ইয়াবার পাউডার ও দুটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দম্পতি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই তারা ছোট বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে আসছেন। তারা এর আগেও মাদকের কয়েকটি চালান নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৌঁছে দিয়েছিলেন বলে স্বীকার করেন।সুব্রত সরকার আরও বলেন, এ ঘটনায় শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদি হয়ে সেনবাগ থানায় মামলা করেন।

দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান এই কর্মকর্তা।