মক্কা জোটে বাংলাদেশ যুক্ত হলে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে কোনো ধরনের ঝুঁকি দেখছে না।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি।’
এমকে/বিএম২৪









